1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

টেকনাফে `বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২ Time View

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নারী-পুরুষ নিহত হয়েছেন। তারা হলেন, টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত কাদের হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩২) ও একই ক্যাম্পের রোহিঙ্গা নারী জাহেদা বেগম (২৭)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

আজ রবিবার ভোর রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি, একটি থ্রি কোয়ার্টার, ৮ রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ রোহিঙ্গা দম্পতি দিল মোহাম্মদ ও জাহেদাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ওই ক্যাম্পের সি ব্লকে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে যায় পুলিশ। এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলিবিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ