1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ থেকে এই নতুন পদ্ধতি, ফলে বড় সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫,০৭৭টি; আমানত বেড়েছে ১৬,০০০ কোটি টাকা সিলেটের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আফগানিস্তান সিরিজের মাঝপথে ধাক্কা খেল ভারত ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এনামুল হক শামীম ও স্ত্রীর ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজের আদেশ | খবর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর এশিয়ান গেমসেও অনিশ্চিত বরুণ সৌদির ৩ শহরে হুথিদের হামলা, আহত ১৩

শাহজালালে ৪৬ দেশের মুদ্রাসহ অবৈধ ডলার ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮০ Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬টি দেশের মুদ্রাসহ এক অবৈধ ডলার ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে মিন্টু মিয়া (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মিন্টুর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া। তার বাবার নাম সাদেক মিয়া।

বিমানবন্দর সূত্র জানায়, বিকেলে বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপির পার্কিং এলাকায় আগমনী যাত্রীদের কাছে ডলার লাগবে কী না জিজ্ঞেস করছিলেন করে মিন্টু মিয়া। যাত্রীদের ডাকতে থাকলে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরবর্তিতে তার দেহ তল্লাশি করে ৪৬ দেশের অচল সচল মুদ্রা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘আটককৃত ব্যক্তি সাধারণত সহজ সরল যাত্রীদের টার্গেট করতো। কেউ ডলার লাগবে বললে তার কাছ থেকে টাকা নিয়ে ডলার এনে দিবে বলে সে হাওয়া হয়ে যেতো। এর আগে বিভিন্ন দেশের মুদ্রা দেখিয়ে সে আস্থা অর্জনের চেষ্টা করতো। তাকে যাত্রী হয়রানী ও গণউপদ্রব তৈরির অভিযোগে বিমানবন্দর ম্যজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ