1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী আলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৫ Time View

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ আইফা অ্যাওয়ার্ডে ‘পদ্মাবত’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘রাজি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইতে ওই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

এবারের আয়োজনে সেরা ছবির পুরস্কার পেয়েছে মেঘনা গুলজারের স্পাই ড্রামা ‘রাজি’। ‘অন্ধাধুন’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন শ্রীরাম রাঘবন। বিগত ২০ বছরের প্রেক্ষিতে সেরা ছবির বিশেষ সম্মান দেয়া হয় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিকে।

নিয়মিত বিভাগ ছাড়াও এবার ২০ বছর উপলক্ষে বিশেষ কয়েকটি পুরস্কার ঘোষণা করা হয় আইফার মঞ্চে। এদিকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান অদিতি রাও হায়দরি (পদ্মাবত), সেরা পার্শ্ব অভিনেতার ভিকি কৌশল (সঞ্জু), সেরা নবাগত অভিনেতার ঈশান খট্টর (ধড়ক), সেরা নবাগতা অভিনেত্রীর সারা আলি খান (কেদারনাথ), সেরা সংগীত পরিচালকের: আমাল মালিক (সোনু কে টিটু কি সুইটি), সেরা গীতিকারের অমিতাভ ভট্টাচার্য (ধড়ক), সেরা নারী শিল্পীর হর্ষদীপ কৌর এবং বিভা সরফ (রাজি ছবির ‘দিলবারো’ গানের জন্য), সেরা পুরুষ শিল্পীর পুরস্কার পান অরিজিৎ সিং (রাজি ছবির ‘অ্যায় ওয়তন’ গানের জন্য)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ