1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রিফাত হত্যা মামলায় পলাতক ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অভিযোপত্র গ্রহণ করেছেন আদালত। আজ বুধবার দুপুর দুইটার দিকে শুনানি শেষে বরগুনার সিনিয়র জুডসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পুলিশের এ অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় আদালত এ মামলায় পলাতক নয়জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং শিশু অপরাধীদের জামিনের জন্য শিশু আদালতে আবেদন করার নির্দেশ দেন।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সকালে এ অভিযোগপত্রের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মামলার মূল নথি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে থাকায় শুনানি শুরু হতে বিলম্ব হয়। সকাল ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী অভিযোগপত্র শুনানির জন্য দুপুর দুইটা নির্ধারণ করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ২৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
শুনানির জন্য আদালতে হাজির করা হয় বরগুনা জেলা কারাগারে থাকা রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাপ্তবয়স্ক সাত অভিযুক্তকে। এরা হলেন মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর। এ ছাড়া এ মামলায় জামিনে মুক্ত থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণও আদালতে উপস্থিত হন তাদের অভিভাবকদের সঙ্গে। শুনানি শুরু হওয়ার আগেই তারা সবাই দাঁড়ান আদালতের কাঠগড়ায়।
রিফাত হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মো. মুছা, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. হাসান, কিশোর অভিযুক্ত মো. আবদুল্লাহ ওরফে রায়হান, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাকিুবুল আহসান রিফাত হাওলাদার বরবং মো. নঈম পলাতক রয়েছেন। আর এ মামলার এজাহারে প্রথান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে এ মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, শুনানি শেষে আদালত রিফাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। একই সাথে এ মামলায় অভিযুক্ত পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ মামলার চার্জ গঠনের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ওইদিন সকল অভিযুক্তকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, রিফাত হত্যা মামলার শুনানির আগে এ মামলায় অভিযুক্ত মো. সাগর, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বির জামিনের আবেদন করা হয়। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত হত্যা মামলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২, ৩৪, ১৩৯, ১২০ (বি-১) ধারায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া এ মামলায় শিশু ও কিশোর অভিযুক্তদের অভিযোগ আমলে নিয়ে সেই আদেশ শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ