1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের পরিবারের কী তথ্য ব্যক্তিগত সহকারী ফাঁস করে গেলেন বিদায়বেলায়?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৪৯ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এর আগে তিনি ট্রাম্পের পরিবার এবং হোয়াইট হাউজের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য প্রদান করেন।

প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ছিলেন মেডেলিন ওয়েস্টারহাউট। তিনি ওভাল অফিসের অপারেশন্স বিভাগের পরিচালকও ছিলেন। তার পদত্যাগের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। নিউ জার্সিতে এক ডিনারে এসব ‘অফ-দ্য-রেকর্ড’ তথ্য দেন মেডেলিন। তবে এটা পুরোপুরি স্পষ্ট নয় যে মেডেলিন ট্রাম্পের পরিবারের বিষয়ে ঠিক কি কি তথ্য দিয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকেও তার পদত্যাগের বিষয়ে কিছু বলা হয়নি।

পলিটিকোকে নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানায়, সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউজে আরো বড় ধরনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন মেডেলিন। এর মধ্যে ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে ভ্রমণ সংক্রান্ত দায়িত্ব। অফিসের অভ্যন্তরে এ ধরনের ক্ষমতা প্রাপ্তির চেষ্টা কয়েকজন কর্মকর্তার বিরক্তির কারণ হয়ে ওঠে। এরা মূলত তাকে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবেই সবচেয়ে যোগ্য বলে মনে করতেন।

দ্য টাইমস জানায়, এ ঘটনার পর মেডেলিনকে ‘বিচ্ছিন্ন কর্মী’ হিসেবে গণ্য করা হয় এবং হোয়াইট হাউজে ফেরার অনুমতি পাবেন না বলে জানানো হয়।

মেডেলিন ২০১৭ থেকে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে বছরে ৯৫ হাজার ডলার বেতন পেতেন। দুই বছর বাদে পদোন্নতি পেয়ে ওভাল অফিসের পরিচালক হিসেবে ১ লাখ ৪৫ হাজার ডলার বেতন হয় তার।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মেডেলিন কলেজ অব চার্লসটন থেকে গ্র্যাজুয়েশন করেন। ২০১৬ সালের নির্বাচনকালীন রাতে তিনি এত কেঁদেছিলেন যে তাকে কোনভাবেই শান্ত করা যাচ্ছিল না। সাংবাদিক টিম আলবার্তা তার ‘আমেরিকান কার্নেজ’-এ এসব কথা লিখেছেন।

ওয়াশিংটন পোস্ট তার এক প্রতিবেদনে জানায়, পরবর্তিতে তাকে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এখন তিনি ওভাল অফিসের বাইরে বসে আছেন, লিখেছেন আলবার্তা।

সূত্র: বিজনেস ইনসাইডার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ