1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কঙ্গনার মুখে রণবীরের বন্দনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৮০ Time View

বলিউড তারকাদের বিরুদ্ধে হামেশাই তোপ দাগান কঙ্গনা রনৌত। তবে এবার তিনি অন্য মেজাজে। বলিউডে এমন অনেকে আছেন, যাঁদের ফ্যাশন দেখে মুগ্ধ এই বলিউড কন্যা। তাঁদের মধ্যে রণবীর সিং অন্যতম।

ল্যাকমে ফ্যাশন উইকের ২০ বছর পূর্তি হচ্ছে এবার। মুম্বাইয়ের সেন্ট রেজিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে উদ্‌যাপন হচ্ছে এই ফ্যাশন উৎসব। সব বিতর্ক পাশে রেখে এবারও মঞ্চে ঝড় তোলেন কঙ্গনা রনৌত। তাঁর স্টাইল দেখে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। এই বলিউড তারকা কার স্টাইল পছন্দ করেন? প্রথম আলোকে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার চোখে রেখা, মিস্টার বচ্চন, রণবীর সিং খুব ফ্যাশন সচেতন। সোনমের স্টাইল খুবই ব্যতিক্রমী। প্রত্যেকে নিজ নিজ জায়গায় দুর্দান্ত।’
নিজের ফ্যাশন ভাবনা নিয়ে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার ফ্যাশন নির্ভর করে অনুষ্ঠান আর উৎসবের ওপর। যখন ছবির চিত্রনাট্য শুনতে যাই, তখন আরামদায়ক কোনো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি পাশ্চাত্য পোশাক বেশি পরি। বাইরে কোথাও গেলে পাশ্চাত্য ধাঁচের পোশাক বেছে নিই। তবে ভারতীয় পোশাকও ভালোবাসি। সব ধরনের ফ্যাশন আমার পছন্দ।’

নিজের পছন্দের ডিজাইনার? এবার কঙ্গনা রনৌত বলেন, ‘প্রতিটি শোর ভাবনা আলাদা হয়। প্রত্যেক ডিজাইনারের নিজস্ব ভাবনা থাকে। তাই এভাবে বলা যায় না কে ভালো, কে মন্দ।’বলিউড তারকাদের বিরুদ্ধে হামেশাই তোপ দাগান কঙ্গনা রনৌত। তবে এবার তিনি অন্য মেজাজে। বলিউডে এমন অনেকে আছেন, যাঁদের ফ্যাশন দেখে মুগ্ধ এই বলিউড কন্যা। তাঁদের মধ্যে রণবীর সিং অন্যতম।

ল্যাকমে ফ্যাশন উইকের ২০ বছর পূর্তি হচ্ছে এবার। মুম্বাইয়ের সেন্ট রেজিসে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে উদ্‌যাপন হচ্ছে এই ফ্যাশন উৎসব। সব বিতর্ক পাশে রেখে এবারও মঞ্চে ঝড় তোলেন কঙ্গনা রনৌত। তাঁর স্টাইল দেখে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। এই বলিউড তারকা কার স্টাইল পছন্দ করেন? প্রথম আলোকে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার চোখে রেখা, মিস্টার বচ্চন, রণবীর সিং খুব ফ্যাশন সচেতন। সোনমের স্টাইল খুবই ব্যতিক্রমী। প্রত্যেকে নিজ নিজ জায়গায় দুর্দান্ত।’
নিজের ফ্যাশন ভাবনা নিয়ে কঙ্গনা রনৌত বলেন, ‘আমার ফ্যাশন নির্ভর করে অনুষ্ঠান আর উৎসবের ওপর। যখন ছবির চিত্রনাট্য শুনতে যাই, তখন আরামদায়ক কোনো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি পাশ্চাত্য পোশাক বেশি পরি। বাইরে কোথাও গেলে পাশ্চাত্য ধাঁচের পোশাক বেছে নিই। তবে ভারতীয় পোশাকও ভালোবাসি। সব ধরনের ফ্যাশন আমার পছন্দ।’

নিজের পছন্দের ডিজাইনার? এবার কঙ্গনা রনৌত বলেন, ‘প্রতিটি শোর ভাবনা আলাদা হয়। প্রত্যেক ডিজাইনারের নিজস্ব ভাবনা থাকে। তাই এভাবে বলা যায় না কে ভালো, কে মন্দ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ