1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অর্থমন্ত্রীর দুঃখ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১২
  • ১৩১ Time View

প্রণোদনার পরও দেশে দুধের উৎপাদন না বাড়ায় দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “যথেষ্ট প্রণোদনা দেওয়া সত্ত্বেও আমরা আমাদের চাহিদার ২০ শতাংশ দুধও উৎপাদন করতে পারিনি। এখনও ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। এটা দুঃখজনক।”

আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘জাতীয় আয়ের হিসাবরক্ষণ: তত্ত্ব এবং ব্যবহার’ শীর্ষক ওই কর্মশালার আয়োজক ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

দুধ নিয়ে আক্ষেপ করলেও ভুট্টা চাষে ভালো সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন “এবার আমরা ৫০ লাখ টন ভুট্টা উৎপাদন করবো। এরমধ্যে ১৫ লাখ টন আমাদের প্রয়োজন হবে। বাকিটা রপ্তানি করা হবে।”

পরিসংখ্যান ব্যুরোকে ঢেলে সাজানোর উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা এতোদিন ১৫ বছর আগের সময়কে (১৯৯৫-৯৬) ভিত্তিবছর ধরে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মজুুরির হারসহ অর্থনীতির বিভিন্ন সূচকের হিসাব করে থাকি। আমরা এটাকে হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। আগামী এক বছরের মধ্যে সেটা করা হবে।”

বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগ বোর্ড ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি, বিনিয়োগসহ অন্যান্য ক্ষেত্রে যাতে একই তথ্য দেয় সে উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব রিতি ইব্রাহিম, বিবিএসের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা, প্রশিক্ষণের কোর্স সমন্বয়ক এবং ইকোনমিক রিসার্স গ্র“পের গবেষণা পরিচালক সাজ্জাদ জহির বক্তব্য দেন।

পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও বেসরকারি সংস্থার গবেষকরা কর্মশালায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ