1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ, ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বারাম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৫৪ Time View

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে ভারতের সাবেক অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বারামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিদাম্বারামের বিরুদ্ধে অর্থমন্ত্রী থাকাকালে ঘুষের বিনিময়ে বিদেশী বিনিয়োগের অর্থ আত্মসাত করার অভিযোগ উঠেছে। এদিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চিদাম্বারাম।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এই সিনিয়র নেতা ১৯৮৪ সাল থেকে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বুধবার সেন্ট্রাল বুর‍্যো অব ইনভিস্টিগেশন (সিবিআই) সদস্যরা তাকে গ্রেপ্তার করার সময় তার সমর্থক এবং গণমাধ্যম কর্মীরা তার গাড়ির আশেপাশে ভিড় করে।

মঙ্গলবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার দিল্লির বাসভবনে কর্মকর্তারা যাওয়ার চেষ্টা করলে বলা হয় যে তিনি বাসায় নেই।

চিদাম্বারামের গ্রেপ্তারের ঘন্টাখানেক আগে তিনি সুপ্রিম কোর্টেরও শরনাপন্ন হয়েছিলেন, কারণ তার আগেরদিন দিল্লি হাইকোর্ট তার জামিনের আবেদন নাকচ করে দেয়।

চিদাম্বারামের ছেলে কার্তি চিদাম্বারাম তামিল নাড়ুর কংগ্রেসের একজন এমপি। আদালতে তার আইনজীবী অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার চিদাম্বারাম ও তার ছেলে কার্তির বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিশোধ’ চরিতার্থ করার লক্ষ্যে এই মামলা সাজিয়েছে।

২০০৭ সালে অর্থমন্ত্রী থাকাকালে আইএনএক্স গ্রুপের দশ মিলিয়ন ডলারেরও বেশি বিদেশী বিনিয়োগ আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

চিদাম্বারামের ছেলে কার্তি চিদাম্বারামের বিরুদ্ধে অভিযোগ, অর্থ মন্ত্রণালয় থেকে ওই বিনিয়োগের ছাড়পত্র পাইয়ে দেয়ায় আইএনএক্স’এর কাছ থেকে ঘুষ পেয়েছিলেন তিনি।

আর্থিক লেনদেন বিষয়ক অপরাধের তদন্ত করা সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে।

২০১৮ সালে কার্তি চিদাম্বারামকে গ্রেপ্তার করে সিবিআই। কিন্তু পরে তাকে জামিনে ছাড়া হয়। তিনি ভারতের দক্ষিনাঞ্চলের রাজ্য তামিল নাড়ুর একজন কংগ্রেস এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ