1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৬১ Time View

কাশ্মীর ইস্যু নিয়ে এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, সব আইনি দিক বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলসহ নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের বিরোধিতা করে এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করেছিল ইসলামাবাদ ও বেইজিং।

কিন্তু কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সে ব্যাপারে নিরাপত্তা পরিষদে পাল্টা প্রশ্ন তুলেছিল নয়াদিল্লি। ফলে এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত আর নাক গলাতে রাজি হয়নি। তাতে সন্দেহাতীতভাবেই নাক কাটা গেছে পাকিস্তানের।

ভারতীয় কূটনীতিকদের মতে, নিজেদের মুখ বাঁচাতেই এখন আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত তারা তা করে কিনা, তা দেখার অপেক্ষায় থাকবে দক্ষিণ অংশ।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর গত ৬ আগস্ট পাকিস্তানের সংসদের দুই সভার যৌথ অধিবেশন ডেকেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সে দিনই তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে সব রকম আন্তর্জাতিক মঞ্চে যাবে ইসলামাবাদ।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, যৌথ অধিবেশনে দেওয়া সেই প্রতিশ্রুতি মতোই এগোচ্ছে পাক প্রশাসন।

তবে ভারতীয় কূটনীতিকরা বলছেন, কাশ্মীরের জন্য ইমরান খানের যত না উদ্বেগ, তার বেশি উদ্বেগ নিজের গদি নিয়ে। ঘরোয়া রাজনীতিতে টিকে থাকার জন্য ভারত বিদ্বেষী মনোভাব জাগিয়ে তুলতে চাইছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ