1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত এইচএসসি : ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৪ শতাংশই জিপিএ ৫ গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী

দীপিকার মা হওয়া নিয়ে ফিসফাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
  • ৭১ Time View

গুঞ্জনের সূত্রপাত করলেন খোদ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি। সেই সঙ্গে গুঞ্জনের একটুখানি ফুলকিতে ঘি ঢেলে আগুন ধরিয়ে দিলেন আরেক বলিউড তারকা অর্জুন কাপুর। এরপর থেকে বলিউডপাড়ায় শুরু হলো আলোচনা-ফিসফাস, ‘মা হতে চলেছেন দীপিকা!’
ঘটনার সূত্রপাত হয় যখন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভ সেশনে অংশ নেন রণবীর সিং। সেখানে ভক্তদের সঙ্গে তিনি কথা বলেন। ওই লাইভ দেখছিলেন রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। লাইভ চলাকালে দীপিকা স্বামী রণবীরকে ‘হাই ড্যাডি’ বলে সম্বোধন করেন। লিখিত সেই মন্তব্যের পাশে দীপিকা জুড়ে দেন একটি বাচ্চার ইমোজি ও একটি ‘হার্ট’ ইমোজি। রণবীরও এক মুগ্ধতামাখা হাসি দিয়ে সেই মন্তব্যের জবাবে হাজার হাজার ভক্তের সামনে দীপিকাকে বলেন ‘হাই বেবি’। রণবীর আর দীপিকা যে এমনটা প্রথমবার করলেন, তা নয়। এই বলিউড দম্পতি বিয়ের পর থেকেই পিডিএ (পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন), অর্থাৎ জনসমক্ষে প্রেম জাহির করতে পিছপা হন না। বিমানবন্দর, শুটিং সেট, পার্টি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই জুটি সুযোগ পেলেই একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

তবে এবার দীপিকার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছেন এই দম্পতির কাছের বন্ধু অর্জুন কাপুর। তিনি ওই লাইভ সেশনে দীপিকার মন্তব্যের পরই একটি মন্তব্য করেন। সেখানে রণবীরকে উদ্দেশ করে অর্জুন লিখেছেন, ‘বাবা, (রণবীরকে অর্জুন এই নামে ডাকেন) ভাবি তোমাকে একজন দিতে চায়।’ এই মন্তব্য পড়েই ভক্তরা ভাবতে শুরু করেছেন যে অর্জুন কাপুর বুঝি দীপিকা-রণবীরের সন্তানের দিকে ইঙ্গিত করছেন। অর্জুনের মন্তব্যের পর থেকেই রণবীরের ওই লাইভ সেশনে শুধুই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে মন্তব্য আসতে শুরু করে। কিন্তু রণবীর আর এ ব্যাপারে কোনো রা করেননি।

দীপিকা পাড়ুকোন বর্তমানে কাজ করছেন মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘ছপাক’-এ। আর রণবীর ব্যস্ত কপিল দেবের জীবনীভিত্তিক সিনেমা ‘এইটি থ্রি’র শুটিংয়ে। এই ছবিতেও দীপিকাকে দেখা যাবে রণবীরের সঙ্গে। গত বছরের ১৪ ও ১৫ নভেম্বর দুটি ভিন্ন রীতিতে বিয়ে করেন দীপিকা-রণবীর। তাঁদের বিয়ের আয়োজনটি ছিল গত বছর বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনার একটি। তাই এবার তাঁদের সন্তান নিয়েও ভক্তদের আগ্রহ অনেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ