1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সি চিন পিংকে বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাতের আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৭৬ Time View

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে হংকংয়ের বিক্ষোভকারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার ট্রাম্প টুইট করে সি চিন পিংয়ের প্রতি ওই আহ্বান জানান।

টুইটে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, চীনা প্রেসিডেন্ট যদি সরাসরি ও ব্যক্তিগতভাবে বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাহলে হংকং সমস্যার আনন্দময় ও যৌক্তিক সমাপ্তি ঘটবে। আর এ নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই।

এই টুইটের আগে ট্রাম্প আরেক টুইটে বলেন, এ বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই যে চীনা প্রেসিডেন্ট চাইলেই হংকং সমস্যার মানবিক সমাধান করতে পারেন।

হংকংয়ের সীমান্ত এলাকায় চীনের আধা সামরিক বাহিনীর মহড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই পদক্ষেপের মধ্য দিয়ে হংকংয়ের গণতন্ত্রকামীদের বিক্ষোভের বিরুদ্ধে চীন ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাজ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং গতকাল বলেছেন, হংকংয়ের বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদের লক্ষণ দেখা গেছে। অবস্থা আরও খারাপ হলে তারা শক্তি প্রয়োগ করবেন।

হংকংয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। হংকংয়ের বিক্ষোভকারীরা গণতান্ত্রিক সংস্কার দাবি করছে।

সন্দেহভাজন আসামি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গত মার্চে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থামাতে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বিলটি স্থগিত করেন। কিন্তু বিলটি পুরোপুরি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা। এখন এই বিক্ষোভ থেকে হংকংয়ে পূর্ণ গণতন্ত্রের দাবি জানানো হচ্ছে। গত বুধবার চীন সরকার এই বিক্ষোভকে ‘সন্ত্রাসের মতো’ হামলা বলে আখ্যা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ