1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

‘শেখ হাসিনার জীবনই এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪০ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ মুহূর্তে দেশে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জীবনই এখন বেশি ঝুঁকিপূর্ণ। বঙ্গবন্ধুকে হত্যার পর বারবার তাঁর (প্রধানমন্ত্রীর) জীবনের ওপরই বেশি আঘাত আসছে। বারবার তাঁকে হত্যার ষড়যন্ত্র হয়েছে।’

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবকিছু উপেক্ষা করে পিতা মুজিবের আদর্শ বুকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা অসীম সাহসে এগিয়ে চলেছেন। তিনি দেশকে উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে অনেক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলিয়াস সিজার হত্যাকাণ্ড নিয়ে শেক্সপিয়ার লিখেছেন। শেক্সপিয়ার এ হত্যাকাণ্ডকে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। শেক্সপিয়ার জীবিত থাকলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকেই পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতেন। অনেক রাষ্ট্রনায়ক নিহত হলেও অন্তঃসত্ত্বা নারী ও শিশু খুন হয়নি। বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীদেরও খুন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আজীবন সততার সাথে দুর্নীতিমুক্ত দেশ গড়তে লড়াই করে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্নীতিমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে নিরলসভাবে কাজ করে চলেছেন। আমরাও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর সাথে কাজ করব।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা আজ ডালপালা মেলে ছড়িয়ে পড়েছে। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করেই ছাড়ব। বীরকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বারগতিতে এগিয়ে চলেছে। বিশ্ব আজ বাংলাদেশকে অনুসরণ করছে। আমরা ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর কাজকে এগিয়ে নিয়ে যাব। এই হোক জাতীয় শোক দিবসের অনুপ্রেরণা।

মন্তব্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ