1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

আজ আওয়ামী লীগের বিশেষ যৌথসভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৭৫ Time View

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এ বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সব থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সব দলীয় কাউন্সিলর, ঢাকা মহানগর অন্তর্গত আওয়ামী লীগদলীয় সব সংসদ সদস্য।

এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ