1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

‘বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, সতর্ক থাকতে হবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৪২ Time View

আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এই আগস্টে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। তাই আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আজ সোমবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট এসেছে, আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি- ডেঙ্গু মোকাবেলা, বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং আগস্টের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে। বন্যার্তদের সাহায্য-সহযোগিতা ও ১৫ আগস্টের কর্মসূচি পালনের পাশাপাশি আমাদের সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ পৌঁছে দিচ্ছি দলের নেতাকর্মীদের কাছে।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসের ১৭ তারিখ দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করা হয়েছিল। এমনকি গত বছর ধানমন্ডির ৩২ নম্বরে হামলার পরিকল্পনা ছিল, আমরা সতর্ক ছিলাম বলে কার্যকর করতে পারেনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ