1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেসটিনির অ্যাকাউন্ট থেকে ৪০০০ কোটি টাকা তোলার খবরে অর্থমন্ত্রীর বিস্ময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মে, ২০১২
  • ১২৯ Time View

বহুল বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি’র একাধিক ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা উত্তোলনের সংবাদে বিস্ময় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদনের উল্লেখ করে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি কি বাংলাদেশ ব্যাংক জানে ?

এর জবাবে সাংবাদিকরা অর্থমন্ত্রীকে জানান, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের সূত্র ধরেই এ সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি মানি লন্ডারিং-এর আওতায় পড়ে বলেও সাংবাদিকরা মন্ত্রীকে জানান।

অর্থমন্ত্রী তখন বলেন, টাকা উত্তোলন করা হলে এর রেকর্ড অবশ্যই থাকবে এবং যারা নিয়েছে বা তুলেছে তাদের ধরা যাবে।

ডেসটিনি’র অনিয়ম তদন্তে কমিশন গঠন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের অপেক্ষায় আছি। এটা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ