1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বলিউডে আবার একটি বিচ্ছেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৬৯ Time View

বলিউড তারকা দিয়া মির্জা তাঁর স্বামী সাহিল সংঘ থেকে আলাদা হয়ে গেলেন। দিয়া তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খবরটি জানিয়েছেন।

দিয়া মির্জা ও সাহিল সংঘ ২০১৪ সালের ১৮ অক্টোবর বিয়ে করেন। তাঁরা বিয়ের আগে ও পরে ১১ বছর ধরে একে অপরকে চিনতেন। বিয়ের আগে দিয়া আর সাহিল একই ব্যবসার অংশীদার ছিলেন। বিয়ের পাঁচ বছর পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরস্পর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

দিয়া তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘১১ বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম। এখন আমরা নিজেরাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব। আর যখন প্রয়োজন হবে, আমরা পরস্পরের পাশে এসে দাঁড়াব। আমাদের পথ আলাদা হলেও আমরা একে অপরকে সবকিছু জানাব।’

দিয়া তাঁর পরিবার কাছের মানুষদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার পরিবার আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ, কারণ তাঁরা আমাদের ভাবনাকে অনুভব করেছেন। আমাদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আমরা এ ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। ধন্যবাদ।’

দিয়া বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। গত বছর মুক্তি পাওয়া ‘সঞ্জু’ ছবিতে অভিনয় করেন তিনি। দিয়া ‘মিস এশিয়া প্যাসিফিক’ নির্বাচিত হয়েছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে দিয়া ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ ছবিতে অভিনয়ে করে রাতারাতি জনপ্রিয় হন। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন আর মাধবন ও সাইফ আলী খান। এ ছাড়া ‘লাগে রহো মুন্নাভাই’ ও ‘তুম কো না ভুল পায়েঙ্গে’ ছবিতে তাঁকে দেখা গেছে। আর সাহিল সংঘ খুব পরিচিত নির্দেশক ও সহপরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ