1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ধর্মশালায় জার্মান যুবতীর শ্লীলতাহানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৫০ Time View

ভারতে তীর্থ করতে গিয়ে একটি ধর্মশালায় শ্লীলতাহানির শিকার হয়েছেন ৩২ বছর বয়সী এক জার্মান যুবতী। ওই জার্মান যুবতী বারাণসীর এক ধর্মশালায় উঠেছিলেন । ওই ধর্মশালায় তিনজন তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ তুলেছেন জার্মান যুবতী।

অভিযুক্তদের মধ্যে দুজন ‘বাবা’ ও রয়েছে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে এক গুরুভাইকে সঙ্গে নিয়ে থানায় এসে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন সাধ্বী (জার্মান যুবতী)। অভিযোগ, বিনা অনুমতিতে ঘরে ঢুকে অসভ্যের মতো জার্মান যুবতীর শরীরের বিভিন্নস্থানে স্পর্শ করে অভিযুক্তরা।

পুলিশে এএসপি অনিল কুমার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় (নিগ্রহ বা বদ উদ্দেশে নারীর ওপর জোর খাটানো) ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

তিনি জানান, একজনকে গ্রেপ্তার করা গেলেও, বাকি দু-জন ধর্মশালা ছেড়ে পালিয়েছেন। খুব শিগগির তাদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ