1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

বাবাকে বাঁচাতে লিভার দান করা মেয়েটি এখন তারকা ক্রিকেটারের গার্লফ্রেন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৬৮ Time View

বাবার বয়স ৬৫। কিছুদিন ধরেই পেটে ব্যথা হতো, কিছু খেতে পারতেন না। হাসপাতালে ভর্তির পর জানা গেল তিনি লিভারের কঠিন রোগে আক্রান্ত। সুস্থ করার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে! কিন্তু কে দেবে লিভার? এগিয়ে এলেন একমাত্র মেয়ে পূজা বিজারনিয়া।১৯ বছর বয়সী এই মেয়েই তার লিভারের অংশবিশেষ বাবাকে দান করে দিয়েছিলেন। গত এপ্রিলে এই ঘটনা বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছিল। এবার পূজা আলোচনায় আসলেন সম্পূর্ণ ভিন্ন কারণে।

পূজার প্রেমে পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার নভদীপ সাইনি। বাবার জন্য লিভারের অংশ দান করা পূজাকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দিয়েছেন দিল্লি রঞ্জি দলের ডান-হাতি ফাস্ট বোলার। আইপিএল ম্যাচের সময় তাদের দুজনকেও একসঙ্গে দেখা গিয়েছিল। পাশাপাশি সময়ের সুপারহিট ক্রিকেট-বলিউড জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মার সঙ্গেও তারা ছবি তুলেছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সব গুঞ্জনের যেন অবসান করে দিলেন নভদীপ।

ভারতের এই তরুণ পেসার ২০১৯ আইপিএলে ১৫০ কিমিরও বেশি গতিবেগে বল করে আলোচনায় আসেন। তার ভয়ংকর সব ডেলিভারি নাকানি-চোবানি খাইয়েছে শেন ওয়াটসনের মত পোড় খাওয়া অভিজ্ঞ ব্যাটসম্যানদের। সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। পুরস্কার হিসেবে আসন্ন ক্যারিবিয়ান সফরে ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ