1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণের সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৪৫ Time View

রাজধানীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে কাজ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও-হু)।

আজ শনিবার রাজধানীর বনানীতে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের বাসভবনে এক বৈঠক শেষে এমনটাই জানায় ডব্লিউএইচও’র প্রতিনিধি দল।

মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠকে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ডব্লিউএইচও’র ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. এডউইন স্যানিজা স্যালভেদর।

সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. এডউইন স্যানিজা স্যালভেদর বলেন, মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে চাই। তারই অংশ হিসেবে আজ মেয়রের সঙ্গে বৈঠক করেছি। দুই পক্ষের তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় করেছি। কিভাবে আমরা একসঙ্গে কাজ করে সমস্যার সমাধান করতে পারি, তা নিয়ে আলোচনা করেছি।

স্যানিজা স্যালভেদর আরও বলেন, আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। তবে মহামারি বা আতঙ্কিত হওয়ার মতো কিছু না এখনো।

মেয়র বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। তবুও আমাদের আশেপাশের অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। আর এটিকে নিয়ন্ত্রণে রাখতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। আমরা সচেতন হতে না পারলে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ