1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভারতের জনপ্রিয় শিশু অভিনেতা সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৭২ Time View

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টেলিভিশনের জনপ্রিয় শিশু অভিনেতা শিবলেশ সিং-এর। তাঁর বাবা-মা ও আরও একজন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছন, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ রায়পুরের কাছে ধারসিওয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৪ বছরের শিবলেশ। সে তাঁর পরিবারকে নিয়ে বিলাসপুর থেকে রায়পুর যাচ্ছিল। ট্রাকটি ফেলে চম্পট দিয়েছে চালক। তার খোঁজে তল্লাশি চলছে।

সংবাদমাধ্যমে সাক্ষাত্‍‌কার দেওয়ার জন্য এই শিশু অভিনেতা রায়পুর যাচ্ছিল বলে জানিয়েছে তার পরিবারের ঘনিষ্ঠ ধীরেন্দ্র কুমার শর্মা। শিবলেশ ছত্তিশগড়ের বাসিন্দা হলেও তার বাবা-মা গত ১০ বছর ধরে আছেন মুম্বাইতে।

‘সংকটমোচন হনুমান’, ‘সসুরাল সিমার কা’ সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিল শিবলেশ। টিভি রিয়্যালিটি শো-তেও অংশ নিতে দেখা গিয়েছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ