1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ৫৪ বছর পর নড়াইল-২ আসনে জামায়াতের জয় এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে বিজয়ী প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান জয়ী হয়ে শাহি মসজিদে দুই রাকাত জুমার নামাজ পড়ে ৩০ বছর আগের নিয়ত পূরণ করলেন ফজলুর রহমান রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের ত্রয়োদশ সংসদ: নির্বাচিতদের গেজেট প্রকাশ এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ক্যান্সারে আক্রান্ত ইয়ান চ্যাপেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৩৫ Time View

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল স্কিন। তিনি নিজেই তার রোগের কথা জানিয়েছেন। তবে সবাইকে আশ্বস্ত করে নিশ্চিত করেছেন আগস্টের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও ধারাভাষ্য কক্ষে থাকবেন তিনি।

জানা গেছে, শুরুতেই রোগটি রা পড়ায় এখন রেডিওথেরাপি নিচ্ছেন ৭৫ বছর বয়সী চ্যাপেল। এরই মধ্যে পাঁচ সপ্তাহের চিকিৎসায় কাঁধ, ঘাড় ও বগল থেকে ক্যান্সারের জীবাণু দূর করেছেন তিনি।

চ্যাপেল বলেন, ‘আমি ইচ্ছে করেই শুরুতে কাউকে কিছু বলিনি। কারণ আমি নিশ্চিত ছিলাম না রেডিওথেরাপিতে কী হয় এবং এটা আমাকে কতোটা ক্লান্ত করে ফেলবে।’

তিনি আরো বলেন, ‘তবে থেরাপি শুরুর পর দেখলাম এটা খুব একটা খারাপ নয়। রাতে খানিক ক্লান্তি এবং ত্বকে জ্বালাপোড়া ছাড়া বাকি কোনো সমস্যাই হয় না। আমি শুরুতে আমার পরিবার ও কিছু বন্ধুকে জানিয়েছি। সবাই নিয়মিত খোঁজ রাখছে। যা খুবই দারুণ ব্যাপার।’

ইয়ান চ্যাপেলের আগে একই রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে পরলোক গমন করেছেন আরেক প্রখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনো। ২০১২ সালে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন টনি গ্রেগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ