1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

ভারতের চন্দ্রাভিযান স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৪৪ Time View

প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতের চন্দ্রযান-২ এর অভিযান স্থগিত করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টা ৫১ মিনিটে চন্দ্রযান ২-কে নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল জিএসএলভি মার্ক থ্রি রকেটের। তা স্থগিত করল ইসরো। উড্ডয়নের ৫৬ মিনিট আগে তা স্থগিত করে দেওয়া হয় । তবে শীঘ্রই পরবর্তী দিনক্ষণ জানানো হবে বলে টুইট করে জানিয়েছেন ইসরোর জনসংযোগ কর্মকর্তা।

গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত। ২০০৮ সালের ২২ অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-১। চন্দ্রযান-১-এর সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে নভোযান পাঠায় ভারত । এরপরই চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করতে গিয়ে শুরু হয় চন্দ্রযান-২ অভিযানের পরিকল্পনা ।

জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, এই দক্ষিণাংশেই পাওয়া যেতে পারে পানীয় জল ও জীবাশ্মের সন্ধান। এর আগে দক্ষিণ মেরুতে কেউ সন্ধান করেনি। চাঁদের এই অঞ্চলের মাটি কেমন, সেখানে বরফের পুরু স্তর বা তরল জলের ধারা আদৌ উপস্থিত কি-না তা খুঁজে দেখাই চন্দ্রযান-২-এর মূল উদ্দেশ্য।

চন্দ্রযান-২ এর তিনটি অংশের প্রায় পুরোটাই ভারতে তৈরি । সে কারণে খরচও হয়েছে খানিকটা কম। এই তিনটি অংশ এবং মূল মহাকাশযানের মিলিত ওজন প্রায় ৩৮৫০ কেজি । চন্দ্রযান-২ তৈরিতে খরচ হয়েছে প্রায় ৯৭৮ কোটি টাকা, যা সবচেয়ে কম খরচে হওয়া চন্দ্রাভিযানগুলোর মধ্যে অন্যতম ।

প্রসঙ্গত, এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসেবে চাঁদে ‘পা’ রাখবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন একাধিকবার একই ধরনের অভিযান করেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ