1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ফাইনালে কোন দল সমর্থন করবেন ‘সুলতান অব সুইং’?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬৭ Time View

নিজের দেশ পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বিশ্বকাপ ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দুই দেশেই থাকেন বহু পাকিস্তানি। তাই ফাইনালে কার হয়ে গলা ফাটাবেন সেটা স্থির করতে পারছিলেন না বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। অবশেষে নিজেই টুইট করে জানিয়ে দিলেন, ইয়োইন মরগানের দলের প্রতিই তার সাপোর্ট থাকবে।

টুইটারে রিভার্স সুইংয়ের সম্রাট বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে আমি ইংল্যান্ডে বাস করছি। আমার হৃদয় যে দিকে, রবিবার আমি তাকেই সমর্থন করব।’

১৯৯২ বিশ্বকাপের ফাইনালে আকরামের দুটো স্বপ্নের ডেলিভারি ইংল্যান্ডের আশা চুরমার করে দেয়। পর পর দুই বলে ‘সুলতান অফ সুইং’ ফিরিয়ে দিয়েছিলেন অ্যালান ল্যাম্ব ও ক্রিস লুইসকে। তার পরের ঘটনা ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে ইমরান খানের হাতে উঠেছিল বিশ্বকাপ। এবার নিশ্চিতভাবেই নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। ১৪ জুলাই লর্ডসের ব্যালকনিতে কার হাতে কাপ ওঠে সেটাই এখন দেখার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ