1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০

বাবার ছবিতে গান গাইবেন আলিয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৯৩ Time View

বলিউডের অন্যতম তারকা আলিয়া ভাট এই প্রথমবার বাবার ছবিতে কাজ করছেন। ‘সড়ক ২’ ছবিতে তিনি কাজ করছেন। পুরোদমে ছবিটির শুটিং চলছে। এর মাঝেই আলিয়া জানালেন, বাবার জন্য এই প্রথমবার গান গাইবেন তিনি। অর্থাৎ ‘সড়ক ২’-তে অভিনয়ের পাশাপাশি গানও গাইছেন আলিয়া।

তবে এই প্রথমবার সিনেমার জন্য প্লে-ব্যাক করছেন না তিনি। এর আগেও নিজের ছবিতে গান গেয়েছেন আলিয়া। ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘হাইওয়ে’ এবং ‘উড়তা পাঞ্জাব’ ছবিগুলোতে তার গাওয়া গান রীতিমতো প্রশংসা কুড়িয়েছে শ্রোতামহলে। আর এবার ‘সড়ক ২’ ছবিতে শোনা যাবে আলিয়ার গলা। অভিনেত্রীর জন্য সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, একটা রোম্যান্টিক গান গাইছেন। ছবির খুব গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হবে গানটি। শুটিং শেষ করে ফেরার পরই ফাইনাল ট্র্যাক রেকর্ড করা হবে। সুর তৈরি করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। যিনি আপাতত আলিয়ার ভয়েস মডুলেশন যাচাই করছেন। সেই মাফিক ফাইনাল ট্র্যাক তৈরি করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ