1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

স্ত্রীর চোখে বড় খেলোয়াড় অক্ষয় কুমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৪৩ Time View

সম্প্রতি সাবেক অভিনেত্রী, লেখক টুইঙ্কেল খান্না তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে ‘কেসারি’ তারকাকে স্ত্রী-কন্যার সঙ্গে দাবা খেলতে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, দানবীয় দাবার বোর্ডের ওপর দাঁড়িয়ে গুটি চালছেন অক্ষয় কুমার। এ অভিনেতা পরেছেন কালো টি-শার্ট ও ট্র্যাক প্যান্ট। মাথায় টুপি। আর টুইঙ্কেল পরেছেন নীল ব্লেজার ও সাদা শার্ট।

টুইঙ্কেল যে দুষ্টুমিতে সেরা, বলিউডের সবাই জানেন। টুইঙ্কেল তাঁর ইনস্টা ক্যাপশনে স্বামীকে ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (খেলোয়াড়দের খেলোয়াড়) আখ্যা দিয়ে বলেছেন, তাঁর সঙ্গে সবরকমের খেলাতেই পরাজয় অনিবার্য। অল্প সময়ের জন্য পারিবারিক ভ্রমণে গিয়েছিলেন অক্ষয় কুমার। সেখান থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘খিলাড়ি’। ‘খিলাড়ি’ (১৯৯২), ‘ম্যায় খিলাড়ি টু আনাড়ি’ (১৯৯৪), ‘সবছে বড়া খিলাড়ি’ (১৯৯৫), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬), ‘মিসেস খিলাড়ি’ (১৯৯৭), ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ (১৯৯৯) ও ‘খিলাড়ি ৪২০’ (২০০০) তুমুল জনপ্রিয় হয়েছিল। সেই থেকে অক্ষয় কুমারকে ‘বলিউডের খিলাড়ি’ বলে ডাকা হয়। মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘মিশন মঙ্গল’-এর টিজার। অক্ষয় কুমার সেই টিজার শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘এক দেশ, এক স্বপ্ন, এক ইতিহাস।’ এ ছবি মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ