1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও

রোববার বিকেলে দেশে ফিরবে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৭৮ Time View

প্রত্যাশামাফিক খেলতে পারলে দেশে ফেরার যাত্রাটা এতো আগেই করতে হতো না বাংলাদেশ ক্রিকেট দলকে। অন্তত ৯ জুন, মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচের পর বোঝা যেত কবে দেশে ফিরবে টাইগাররা।

কিন্তু মাঠের খেলায় প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যে কারণে সেমিফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগেই দেশের বিমান ধরবেন মাশরাফি-সাকিবরা। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারার কারণেই মূলত এত তড়িঘড়ি করে ফেরা হচ্ছে দেশে।

দলের নির্ভরযোগ্য সুত্রে জানা গিয়েছে রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা।

এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড-ওয়েলসে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে গত ১ মে তারিখে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রোববার দেশে ফিরছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে খেলা আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপে মেলেনি আশানুরূপ ফল। সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়েছে ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছে টাইগাররা। একটি পরিত্যক্ত ম্যাচসহ ঝুলিতে জমা পড়েছে মাত্র ৭ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ