1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

‘আজ ফেরদৌস এসেছে, কাল ইমরান খান আসবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
  • ৪০ Time View

ভারতের চলমান জাতীয় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে টালিউডের আরও তারকাদের সঙ্গে রীতিমতো রোড শো এমনকী নির্বাচনী সভা করে বেড়াচ্ছেন তিনি। এই ঘটনায় ওপার বাংলায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিদেশী অভিনেতার সরাসরি রাজ্যের শাসক দলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া আদৌ নীতিসম্মত কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

গতকাল রবিবার উত্তরবঙ্গের রায়গঞ্জে একটি নির্বাচনী সভার আয়োজন করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই রোডশোয়ের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। তার সঙ্গে ছিলেন কলকাতার অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী পায়েল। ফেরদৌস সেই সভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট দেবার আবেদন জানান। একই দিনে তিনি হেমতাবাদে আরেকটি নির্বাচনী সভায় অংশ নেন। আজ সোমবারও তিনি প্রচার করেছেন।

ভারতের রাজনৈতিক অঙ্গনে বিদেশি অভিনেতা দিয়ে নির্বাচনী প্রচারের নজির এটাই সম্ভবত প্রথম। ফেরদৌস বাংলাদেশের মতো কলকাতাতেও জনপ্রিয়। অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী, রচনা ব্যানার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি করে তিনি টালিগঞ্জে অনেক ছবিতে অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন মনে করছে, রায়গঞ্জ কেন্দ্রের ৫০ শতাংশ মুসলিমদের ভোট পেতেই ফেরদৌসকে প্রচারে আনা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস বলছে, কাঁটাতার থাকলেও দুই বাংলা একই সূত্রে গাঁথা। তাই এ নিয়ে জলঘোলা করা উচিত নয়।

এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার বলেছেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কিভাবে বিদেশী নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করাচ্ছে? আমি এরকম আগে শুনিনি। আগামীকাল হয়তো আমাদের মমতা ব্যানার্জি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ডাকতে পারেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘একজন বাংলাদেশী অভিনেতাকে ব্যবহার করে রাজ্যের ক্ষমতাসীন দল উত্তর দিনাজপুর জেলার ৫০ শতাংশ মুসলিম ভোট নিজেদের দিকে টানতে চাইছে। তৃণমূল আসলে আমাদের দেখে ভয় পেয়ে গেছে, তাই বিদেশ থেকে অভিনেতা নিয়ে আসছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী অবশ্য এসব প্রশ্নকে আমলেই দিচ্ছেন না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ