1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কঙ্গনার নিশানায় আবার আলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৬৪ Time View

ফের ঝগড়ায় জড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। আবার তাঁর রোষানলে পড়লেন নির্মাতা মহেশ ভাটের মেয়ে অভিনেত্রী আলিয়া ভাট। ‘গালি বয়’ সিনেমায় আলিয়া ভাটের অভিনয়কে মাঝারি বললেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।

ভারতীয় বিনোদন ওয়েবসাইট বলিউড লাইফ সম্প্রতি একটি জরিপ করেছে অনলাইনে। সেখানে নারী অভিনয়শিল্পীদের মধ্যে এ বছর কার অভিনয় ভালো হয়েছে, তা নিয়ে দর্শকদের মতামত জানতে চাওয়া হয়। সেখানে ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’র জন্য কঙ্গনা পেয়েছেন ৩৭ শতাংশ ভোট আর ৩৩ শতাংশ ভোট নিয়ে আলিয়া আছেন দ্বিতীয় অবস্থানে। এই ফলাফল আসার পর কঙ্গনার কাছে অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি বিব্রত। গালি বয় সিনেমার অভিনয়কে পাত্তা দেওয়ার কী আছে? গণমাধ্যম তারকাসন্তানদের সব সময় ভালো চোখে দেখে। মাঝারি ধরনের কাজগুলোকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন।’

আলিয়াকে এবারই প্রথম কঙ্গনা এমন কথা বলেছেন এমনটি নয়। এর আগেও তিনি আলিয়াকে কটু কথা শুনিয়েছিলেন। এমনকি আলিয়া ও রণবীর কাপুরের প্রেম নিয়েও তিনি মন্তব্য করেন। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে চুপ থাকায় তাঁদের দায়িত্বশীল নয় বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তখন আলিয়াও কঙ্গনার কথার উত্তর দিয়েছিলেন। আলিয়া বলেছিলেন, ‘আমি আশা করি, তিনি আমাকে অপছন্দ করেন না। আমি মনেও করি না, তিনি আমাকে অপছন্দ করেন। আমি এটাও মনে করি না যে তাঁকে আমি ইচ্ছা করেই বিব্রত করি। যদি এমন কিছু ঘটে তাহলে ক্ষমা চাই।’

কঙ্গনা রনৌত এখন ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে। নিজের জীবনীভিত্তিক ছবি করার কথা শোনা গিয়েছিল। এখনো সেটির পাণ্ডুলিপি লেখার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ