1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

সিজারের মুহূর্ত গোপনে ভিডিও করে ক্ষমা চাইল হাসপাতাল কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫৯ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেখানে নারীদের বাচ্চা প্রসবের সময় অস্ত্রোপচারের দৃশ্যধারণ করা হয়েছে। ওই ঘটনার জেরে ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত সপ্তাহে লা মেসা’র শার্প গ্রসমন্ট হসটিটালে ৮০ জনের বেশি নারীর সন্তান প্রসব করানো হয়। কেএনএসডি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, ওই হাসপাতালের তিনটি অপারেশন থিয়েটারে নারীদের সন্তান প্রসবের দৃশ্যধারণ করা হয়েছে।

এক নারী অভিযোগ করেছেন, সিজারের মাধ্যমে তার সন্তান প্রসবের দৃশ্যধারণ করা হয়েছে। মেলিশা এসকালেরা নামক ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মুহূর্তের দুশ্য ধারণের ব্যাপারে কেউ আমাকে জানায়নি। ওই মুহূর্তের ভিডিও ধারণের ব্যাপারে আমি কখনোই অনুমতি প্রদান করিনি।

গত বৃহস্পতিবার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কেবল ২০১২ এবং ২০১৩ সালে ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তাতে কেবল বাইরে ব্যক্তিদের উপস্থিতি ধারণ করা হতো। এছাড়া রোগী ও চিকিৎসকদের গতিবিধি ওই ক্যামেরায় রেকর্ড করা হলেও তাতে শব্দ রেকর্ড হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তদন্তে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি বেশিদিন এখানে থাকতে পারবেন না। ইতোমধ্যেই ওই হাসপাতালটি ভিডিও ধারণ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। তাদের দাবি, ভিডিওগুলো কখনোই প্রকাশ্যে আশার শঙ্কা নেই। কেবল কোনো রোগীর স্বজন সেটা চাইলে যথাযথ প্রক্রিয়ায় দেখানো হতে পারে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যে আমাদের কারণে সেসব নারীরা, তাদের পরিবার এবং আমরা যাদের সেবায় নিয়োজিত আছি, তারা এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ