1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বনি কাপুরের হাত পিঠে, কী বললেন রাউতেলা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬৮ Time View

অভিনেত্রী উর্বশী রাউতেলাকে স্পর্শ করে ভালোই বিপাকে পড়েছেন বনি কাপুর। এমন একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে উর্বশীকে আপত্তিকরভাবে স্পর্শ করতে দেখা গেছে বনি কাপুরকে। তবে উর্বশী বিষয়টি অনেকটা হালকাভাবে নিলেও নেটিজেনরা তা মানতে নারাজ। তাদের ভাষ্য, বনি কাপুর ‘অসংযতভাবে’ উর্বশীকে স্পর্শ করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি সিনেমা প্রযোজক জয়ন্তীলাল গাডার ছেলে অক্ষয় গাডার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি তারকারা। ছিলেন ‘হেট স্টোরি ৪’খ্যাত তারকা উর্বশী রাউতেলা ও প্রযোজক প্রয়াত শ্রীদেবীর স্বামী বনি কাপুরও। ভিডিওতে দেখা যাচ্ছে, বনি কাপুর ও উর্বশী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন, মজা করছেন, হাসছেন। বের হওয়ার সময়ে বনি কাপুরকে দেখা যায়, বিদায়সূচক ভঙ্গিমায় উর্বশীর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। এটা সাধারণ আচরণই ছিল। কিন্তু এর ভিডিওটি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকের প্রশ্ন, সাদা চোখে বিষয়টি যত সাধারণ মনে হচ্ছে, আদতে তা নয়। বরং এটি যৌন হেনস্তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেছেন, ‘এটা যদি একজন সাধারণ মানুষ করতেন, তাহলে উর্বশী চড় মারতেন। কিন্তু এত বড় একজন প্রযোজকের ক্ষেত্রে তো সেটা সম্ভব হয় নয়।’ তবে পাঠকের ক্রমাগত নানান বিরূপ মন্তব্যের পরই মুখ খুলেছেন উর্বশী রাউতেলা।

নিজের টুইটারে বনি কাপুরের সঙ্গে ভিডিওর মুহূর্তটির ছবি শেয়ার করেছেন উর্বশী। তিনি লিখেছেন, ‘ভারতের অন্যতম বড় এক সংবাদপত্রে এই ধরনের খবর কেন! যদি নারীদের সম্মান করতে না জানেন, তাহলে দয়া করে নারী মুক্তি বিষয়ে কথা লিখবেন না।’

বনি কাপুরকে ‘সত্যিকারের ভদ্রলোক’ আখ্যা দিয়েছেন উর্বশী। নিজের টুইটারে গতকাল মঙ্গলবার তিনি লেখেন, ‘যখন দেখলাম ভিডিওটি অনেকবার শেয়ার হয়েছে, আমি অবাক হয়ে যাই। উনি একজন শ্রদ্ধেয় মানুষ। এটা দেখে আমার প্রচণ্ড খারাপ লাগছে। মানুষের সম্মান নষ্ট করার আগে আমরা কি একমুহূর্ত ভাবব না।’ উর্বশী আরও লিখেছেন, ‘আমি বনি কাপুরকে শ্রদ্ধা করি এবং তাঁর সম্মান রক্ষার্থে পাশেই আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ