1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন

উত্তরপ্রদেশে মার্কিন সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৫৮ Time View

ভারতের লোকসভা নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মার্কিন এক সাংবাদিক। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

পুলিশ বলছে, গত শুক্রবার ৩৮ বছর বয়সী মার্কিন এক নারী সাংবাদিককে কটূক্তি করেন এক যুবক। সেই সঙ্গে যৌন হয়রানিও করা হয়। ওই নারী সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে নিশান্ত কৌশিক নামে এক যুবককে। যে গাড়িতে করে নারী সাংবাদিককে ধাওয়া করেছিলেন ওই অভিযুক্ত, জব্দ করা হয়েছে সেই গাড়িও।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ওই নারী সাংবাদিক। সঙ্গে নিজের বোনকেও নিয়ে এসেছিলেন। তিনিও পেশায় সাংবাদিক। ওই নারীর অভিযোগ, গত শুক্রবার রাতে বোনকে নিয়ে দোকানে যাচ্ছিলেন তিনি। তখনই কৌশিক তাদের পিছু নেয়। তারা রিক্সায় চড়ে দোকানে যাচ্ছিলেন। পিছনে গাড়িতে ছিলেন ওই যুবক। কেনাকাটা করতে তিনটি দোকানে গিয়েছিলেন তারা। কিন্তু, কখনই তাদের পিছু ছাড়েননি ওই যুবক। প্রতিবারই দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। এভাবে কেটে যায় প্রায় ৫০ মিনিট।

এক সময় রিক্সাটি থামাতেও বলেন কৌশিক। তখনই প্রতিবাদ করেন ওই নারী সাংবাদিক। তার অভিযোগ, তার হাত ধরে টান দেন যুবক। এমনকি আশালীনভাবে শরীরে হাতও দেন ওই যুবক।

সেদিন রাতেই পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। ইন্দিরাপুরম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দীপ সিংহ জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। পাশাপাশি, ওই নারী সাংবাদিক দেশে ফিরে গেছেন বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ