1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

সীমান্তে সেনা-ট্যাঙ্ক পাঠাচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৫৩ Time View

পাঞ্জাবের আবহারল ও রাজস্থানের বারমেঢ় সীমান্তে পাকিস্তানি সেনাদের তৎপরতা লক্ষ্য করা গেছে। এই পরিপ্রেক্ষিতে পাঞ্জাব ও রাজস্থান সীমান্তে সেনা ও ট্যাঙ্ক সমাবেশ করার কাজ শুরু করেছে ভারত।

গত দুদিন ধরে কানপুর, ঝাঁসি থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক তাদের ‘ফরওয়ার্ড পোস্ট লোকেশন’র দিকে এগিয়ে চলেছে বলে জানা গেছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই পাঞ্জাব ও রাজস্থান সীমান্ত সংলগ্ন গ্রামগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে পাকিস্তান সরকার। পাশাপাশি অমৃতসর ও জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। ২৬ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ায় জঙ্গি শিবিরে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। পুলওয়ামা হামলা ও বালাকোটে বিমান হামলা নিয়ে এখনও দেশ দুটির মধ্যে টানাপোড়েন চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ