1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হিরো আলমের সঙ্গে সংসার করতে চান স্ত্রী সুমি, আদালতে জামিন আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৭৬ Time View

হিরো আলমের সঙ্গে সংসার করতে চান তার স্ত্রী। আর তাই আপোষ করতে চেয়ে আদালতে তার জামিন চেয়ে আবেদন করেন স্ত্রী ও শ্বশুর। তবে সোমবার (২৫ মার্চ) এমন আবেদনে প্রেক্ষিতে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের স্ত্রী ও তার শ্বশুরকে ভর্ৎসনা করেছেন।

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার আপোষনামা আদালতে দাখিল করে জামিন আবেদন করেন তার স্ত্রী ও শ্বশুর। পরে তা নাকচ করে আগামী ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। ওই দিন হিরো আলমের উপস্থিতিতে তার জামিন শুনানি হবে মর্মে আদেশ দেন।

হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান জানান, মামলার বাদী হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম আসামি পক্ষের সাথে মীমাংসা করে মামলা চালাবেন না, এই মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন।

বাদীর এই আপষনামার ভিত্তিতে সোমবার হিরো আলমের জামিন আবেদন করা হয়। জামিন আবেদন শুনানিকালে মামলার বাদী হিরো আলমের শ্বশুর, তার স্ত্রী সুমি বেগম এবং হিরো আলমের দুই সন্তান উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, জামিন আবেদন শুনানিকালে বিচারক মামলার বাদী হিরো আলমের শ্বশুর এবং স্ত্রীর বক্তব্য শুনে দু’জনেকই ভর্ৎসনা করেন।

হিরো আলম দ্বিতীয় বিয়ে করার কারণে স্ত্রীকে মারধর করে, এমন বক্তব্যের স্বপক্ষে মামলার বাদী কোনো প্রমাণ দেখাতে না পারায় আদালত দু’জনকেই ভর্ৎসনা করেন। উল্লেখ্য, গত ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন হিরো আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ