1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

মিস ইন্ডিয়া প্রতিযোগিতার মঞ্চে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৭৫ Time View

সালটা ২০০০, সেবছর ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রতিযোগী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেবার বিচারকের আসনে জুরি মেম্বারদের মধ্যে ছিলেন শাহরুখ। মঞ্চে সঞ্চালিকা ছিলেন মালাইকা অরোরা (খান)। বিচারকের আসনে বসা শাহরুখ কিছুটা মজাদার অথচ জটিল একটি প্রশ্ন প্রিয়াঙ্কাকে করেন, তিনি কাকে বিয়ে করতে চাইবেন? শাহরুখের এই প্রশ্নটি ছিল অপশনাল। অপশান গুলোর মধ্যে নাম ছিল….

১. কোনও ভারতীয় খেলোয়াড়, যিনি দেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, দেশের গর্ব, যেমন আজহারউদ্দিন।

২. কোনও ব্যবসায়ী, যাঁর নাম উচ্চারণ করা শক্ত হলেও তোমায় দামি নেকলেস এনে দিতে পারবেন যেমন স্বরস্কি।

৩. কোনও আমার মতো (শাহরুখ খান) কোনও বলিউড তারকা।

উত্তরে প্রিয়াঙ্কা অবশ্য জানান, তিনি দেশের জন্য খেলেন এমন কোনও খেলোয়াড়কেই বিয়ে করতে চান। যেখানে অন্তত সারাদিনের কাজের পর বাড়ি ফিরে আমি তাঁর পাশে বসে বলতে পারবো দেশের মতোও আমারও তোমার জন্য গর্ব হয়।

সেদিন প্রিয়াঙ্কার উত্তর শুনে দর্শকরা হাততালিতে ফেটে পড়েছিলেন। যদিও প্রিয়াঙ্কা সেসময় যে উত্তরটা দিয়েছিলেন, বাস্তবটা তার থেকে এক্কেবারেই আলাদা। পরবর্তী জীবনে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে উত্তাল হয়েছিল বি-টাউন। চির ধরেছিল শাহরুখ-গৌরীর সুখের স্বর্গে।

যদিও পরবর্তীকালে শাহরুখ গৌরীর কাছেই ফিরে গিয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে প্রিয়াঙ্কা কোনও ভারতীয় নয় বিয়ে করেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ