1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

উড়ন্ত একে-৪৭ ড্রোনের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৭২ Time View

এবার রাশিয়ার তৈরি কালাশনিকভ একে-৪৭ ড্রোনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাশিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

সেই ড্রোনে সংযুক্ত অ্যাসাল্ট রাইফেল গুলি বর্ষণ করতে সক্ষম। অবশ্য ২০১৮ সালের ফেব্রুয়ারিতেই রাশিয়ার অস্ত্র নির্মাতা আলমাজ অ্যান্টি এ ধরনের অস্ত্রের পেটেন্ট দাবি করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই অস্ত্রের ব্যাপারে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় বিশ্বব্যাপী।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ড্রোন আকাশে উড়ে ওঠার পর নিজের থেকেই লক্ষ্যবস্তুতে গুলি চালাতে সক্ষম। এমনকি ১০ রাউন্ড পর্যন্ত গুলি চালাতে পারে একেকটি ড্রোনের রাইফেল।

উড়ন্ত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে গুলি চালানোর ক্ষমতা রয়েছে ড্রোনটির। এমনকি গুলি ছোঁড়ার পর যদি লক্ষ্যবস্তু রক্ষা পায়, তাহলে পুনরায় হামলা চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। টার্গেটকে শেষ করে তবেই অন্য টার্গেটের দিকে এগিয়ে যাবে এই ড্রোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ