1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আলভারেজকে চায় বার্সেলোনা, না পেলে আর্জেন্টিনা-ব্রাজিল তারকার দিকে নজর বিনিয়োগকারীদের ২০৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো পাকিস্তানে একলাফে ১৯ রূপির বেশি বাড়ল ডিজেলের দাম, মূল্যবৃদ্ধি পেট্রোলেরও কু‌য়েত প্রবাসী‌ বাংলাদেশিদের জন্য সৌদির এন্ট্রি পারমিট বন্ধ ঘোষণা ফিফার কংগ্রেসে ইসরায়েলের প্রতি ক্ষোভ জানালেন ফিলিস্তিনি ফুটবল প্রধান নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী ইরান যুদ্ধ : ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতির’ হুঁশিয়ারি পুতিনের ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৫ মিমি বৃষ্টি

সমালোচনা করে দোষ-ত্রুটি ধরিয়ে দেয় সাংবাদিকরা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৩৭ Time View

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কাজের সমালোচনা করে আমাদের দোষ বা ত্রুটিগুলো ধরিয়ে দেয় সাংবাদিকরা। তিনি বলেন, সমালোচনা না থাকলে কাজের মূল্যায়ন সম্পর্কে জানা যায় না। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন।

আজ রবিবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

পিআইবির মহাপরিচালক মীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার, পিআইবির প্রশাসন ও প্রশিক্ষণ (যুগ্ম সচিব) ইলিয়াস ভূঁইয়া।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, একটি জাতি বা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে রাজনৈতিক ব্যক্তিরা সিদ্ধান্ত নেন, সিদ্ধান্তের বাস্তবায়ন করেন আমলারা। আর এসব কাজের সমালোচনা করে আমাদের দোষ বা ত্রুটিগুলো ধরিয়ে দেয় সাংবাদিকরা। এক্ষেত্রে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে আরো সম্পৃক্ততা বাড়াতে হবে। কারণ প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ