1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানে ধর্মীয় নেতার ওপর বন্দুক হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৪৭ Time View

পাকিস্তানের বিখ্যাত ধর্মীয় নেতা মুফতি মোহাম্মদ তাকি ওসমানীর গাড়িতে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শুক্রবার (২২ মার্চ) করাচিতে নিপা ফ্লাইওভারে নিচে তাকি ওসমানীর গাড়িতে এ হামলা চালানো হয়। হামলায় তাকি ওসমান বেঁচে গেলেও তাকে রক্ষাকারী দুইজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।

করাচী পুলিশ প্রধান ড. আমির শেখ বলেন, যে গাড়িতে হামলা চালানো হয় সে গাড়িগুলোর একটিতে তাকি ওসমান ও তার স্ত্রী ছিলেন।

করাচী পূর্ব জোনের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমির ফারুকি জানান, পুলিশের নিরাপত্তারক্ষী ফারুক এবং বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সানোবার খান হামলায় নিহত হয়েছেন।

জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারের পরিচালক ড. সিমি জামালি জানান, হামলায় আহত অপর একজন মাওলানার আমিরের অবস্থা আশঙ্কাজনক। তাকে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

জিও টিভির সাংবাদিক মুফতি তাকি ওসমানীর সঙ্গে হামলার পর কথা বলেছেন। মুফতি জানিয়েছেন, স্ত্রী ও দুই নাতিকে নিয়ে গাড়িতে ছিলেন। তারা সবাই অক্ষত আছেন। গাড়ির পেছন থেকে প্রথমে মোটরসাইকেল আরোহী গুলি করে এবং পরে সে সামনে গিয়েও গুলি ছুড়ে।

সূত্র: দ্য ডন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ