1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

চীনে কারখানায় বিস্ফোরণ-অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৪৭ Time View

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৪০ জন। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) ইয়ানচেংয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে এই বিস্ফোরণ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। যদিও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আগুন নিভেছে বলে খবর দিয়েছে।

তিয়ানজিয়াই কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কারখানাটি পরিচালনা করতো। জানা গেছে, সার উৎপাদনকারী একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।

চীনের ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিলো যে কারখানার ভবন ধসে আটকা পড়ে অনেক শ্রমিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ