1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পরকীয়ায় মত্ত মা, গাড়িতে ঝলসে মৃত্যু ৩ বছরের মেয়ের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৪০ Time View

বসের সঙ্গে সেক্সের জন্য তিন বছরের মেয়েকে গাড়ির সিটে বেঁধে গিয়েছিলেন পেশায় পুলিশকর্মী মা। প্রচণ্ড রোদের তাপে সেখানে ঝলসে মৃত্যু হল শিশুকন্যার। ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে ওই নারী পুলিশকর্মীকে।

টহলদারি গাড়িতে মেয়েকে সঙ্গে নিয়ে ডিউটিতে বেরিয়েছিলেন আমেরিকার মিসিসিপির নারী পুলিশকর্মী ক্যাসি হোপ বার্কার (২৯)। নিজের দপ্তরের সুপারভাইজার ক্লার্ক ল্যাডনারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ক্যাসির। তার বাড়ির সামনে পৌঁছে মেয়েকে গাড়ির আসনে সিটবেল্ট দিয়ে বেঁধে রেখে ঢুকে যান তিনি। সেখানে চার ঘণ্টা ধরে প্রেমিকের সঙ্গে তিনি যৌনলীলায় মত্ত থাকেন।

গাড়িতে ফিরে এসে তিনি দেখেন, ছোট্ট মেয়েটি সিটের উপর নেতিয়ে পড়েছে। চার ঘণ্টা ধরে প্রখর রোদে তেতে ওঠা গাড়ির ভিতরে বসে রীতিমতো ঝলসে গিয়েছিল শিশুটি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শিশুর প্রতি নিষ্ঠুরতার জেরে মৃত্যু ঘটানোয় ক্যাসি হোপ বার্কারের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করেন জেলা আদালতের বিচারক। বিচারে তাঁর ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। মেয়ের কথা বলতে গিয়ে আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেলেন দোষী মা। এর আগেই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ক্যাসি ও তাঁর প্রেমিক ক্লার্ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ