1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

আবরার নামে দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণ : মেয়র আতিকুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৪০ Time View

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থলে যান মেয়র। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘আগামী দুই মাস কিংবা সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই জায়গায় আবরার চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ করে দেব। আপনারা আমাকে একটু সময় দেন। এ ঘটনায় আপনাদের মাঝে থেকে ২/৫ জনকে নিয়ে আমরা একটি কমিটি গঠন করব। প্রয়োজনে আপনাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব। আপনাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করব।’

এ সময় রাজধানীতে সুপ্রভাত পরিবহনের কোনও বাস চলবে না বলেও জানান মেয়র। তিনি বলেন, ‘আমি অলরেডি বলে দিয়েছি এ বাস বন্ধ করতে।’

মেয়র আতিকুল বলেন, ‘এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে বাসের মালিকদের সযুক্ত করা হবে। এছাড়া সড়কে শৃঙ্খলা আনা সম্ভব না। এ কাজটি আমরা খুব দ্রুত করব।’

তিনি আরো বলেন, ‘সড়ক সংশ্লিষ্ট যতগুলো সমস্যা রয়েছে সেগুলো সমাধানে তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা একটি একটি করে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করব। আমি এখান থেকে যাচ্ছি না। আমি তোমাদের সঙ্গে বসে সমস্যা নিয়ে আলোচনা করব। প্রয়োজনে আমরা এখনই সমাধানের জন্য মুভ করব।’

ঘাতক বাসচালকের বিচারের দাবির বিষয়ে মেয়র বলেন, ‘ঘাতক চালকের বিচার করতেই হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ বিচার হবে।’

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল ৭টায় প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসচালক সিরাজুল (২৯) কে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ