1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রানাঘাটে প্রার্থী দিতে পারেনি বিজেপি, বড়মাকে স্মরণই সম্বল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৫০ Time View

তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাস প্রচারণা শুরু করে দিয়েছেন। শুক্রবার রানাঘাটের প্রার্থী হিসেবে রমা বিশ্বাসের নাম ঘোষণা করে দিয়েছে সিপিএম। অনেক আগে থেকে সিপিএম রাস্তার ধারে দেয়াল দখল করে লিখনের কাজও অনেকটা এগিয়ে রেখেছিল। ফাঁকা ছিল শুধু প্রার্থীর নামের জায়গাটা।

রমা বিশ্বাসের নাম ঘোষণার পর শুক্রবারই সেই শূন্যস্থান পূরণ হওয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলোর এমন সক্রিয়তার মধ্যে কিছুটা পিছিয়ে পড়েছে বিজেপি।

এখনো রানাঘাট কেন্দ্রে প্রচার তো দূরের কথা, প্রার্থীই ঘোষণা করতে পারেনি। অগত্যা রানাঘাটের মতুয়া ভোট ধরে রাখতে আপাতত বড়মার স্মরণসভাতেই আস্থা রাখছে তারা।

বড়মার ছবিতে ইতোমধ্যেই মাল্যদান থেকে স্মৃতিচারণ করাও হয়েছে। মার্চেই বাদকুল্লা, দত্তপুলিয়া, আনুলিয়ার মতো জায়গায় এবং তার পর বগুলা, শান্তিপুর, হিজুলি, স্বর্নখালি, গাংনাপুরের একই কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপি নেতাদের সূত্রে জানা গেছে। এছাড়া সন্ধ্যায় বিভিন্ন জায়গায় মতুয়া দলপতিদের সঙ্গে বৈঠকও করছেন বিজেপি নেতারা।

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু ভৌমিক বলেন, মতুয়া ভোট আমাদের দিকেই থাকবে। রানাঘাট লোকসভা আমরাই জিতব।

মতুয়া ভোটের দখল থাকবে কোন দলের তার উপরেই রানাঘাটের ভোটের ফল নির্ভরশীল। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস ছিলেন জেলায় তৃণমূলের মতুয়া মুখ। তিনি খুন হওয়ার পর জেলায় বিজেপির সুবিধা হবে বলে মনে করা হয়েছিল। তার পরেই তার স্ত্রী রূপালীকে রানাঘাটের প্রার্থী ঘোষণা করেন মমতা ব্যানার্জি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ