1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা, নিরাপদে তামিমসহ ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৪ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় ছয় জনের মৃত্যু হয়েছে। ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে তাঁরা নিরাপদে রয়েছেন। মসজিদটি থেকে কিছু দূরে একটি গাড়িতে বোমাও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো ২০ থেকে ৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

ক্রাইস্টচার্চের কেন্দ্রস্থলে মসজিদ আল নূরে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, হঠাৎ এক বন্দুকধারী মসজিদে প্রবেশ করে গুলি করতে শুরু করে। সে একে একে মসজিদের বিভিন্ন কক্ষে প্রবেশ করে মানুষ লক্ষ করে গুলি করতে থাকে। এ গোলাগুলি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দল যখন নামাজ পড়তে মসজিদটিতে প্রবেশ করতে যাচ্ছিলেন, ঠিক সে সময়েই ভেতর থেকে গুলির শব্দ আসতে থাকে। সতর্ক বার্তা পেয়ে সে সময়েই ক্রিকেটাররা নিজেদের জীবন রক্ষা করতে একটি গাড়ির ভেতরেই লুকিয়ে পড়েন।

হামলার শিকার আল নূর মসজিদ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে স্ট্রাইকল্যান্ড স্ট্রিটে একটি বোমাও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

মসজিদের ভেতরে ঢুকে আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বন্দুককধারী এলোপাথাড়ি গুলি চালায়। , গুলিতে বেশকয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা এখনো পুলিশ বা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ