1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আমদানি নয়, দেশেই গাড়ি তৈরি হবে : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৫৭ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিদেশ থেকে আর আমদানি নয়, এখন থেকে দেশেই গাড়ি তৈরি করা হবে।

তিনি আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম ঢাকা মোটর, ৫ম ঢাকা বাইক, ৪র্থ ঢাকা অটো পার্টস ও ৩য় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ শিল্প উন্নয়নের মাইলফলকে পৌঁছেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।দেশের বাইরে থেকে গাড়ি আমদানি নয়, নিজেরাই গাড়ি তৈরি করবো। অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকবো না।

তিনি বলেন, শিল্পক্ষেত্রে আজ আমরা অনেক এগিয়ে গেছি। ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি এটি প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতো না।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন।বঙ্গবন্ধুর সোনার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সেমস গ্লোবাল আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামর সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‌্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম,এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ