1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি সেটাই করলেন তামিম-সাদমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৮৩ Time View

শুরুতেই বলে দেওয়া যাক, ওয়েলিংটন টেস্টে মাত্র ২১১ রানে প্রথম ইনিংস শেষ হয়ে গেছে বাংলাদেশের। কিন্তু দিনের শুরুটা এমন বার্তা দেয়নি। তামিম ইকবাল এবং সাদমান ইসলাম মিলে দারুণ এক সূচনা এনে দিয়েছিলেন। ওপেনিং জুটিতে এসেছিল ৭৫ রান। দলীয় ১১৯ রান থেকে পরবর্তী ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারানোয় শুরু হয় ছন্দপতন। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার খেলা। এর মাঝেই নতুন এক রেক্ড গড়েছেন তামিম-সাদমান।

তামিম ইকবাল বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। নবীন সাদমান তাকে ভালোই সঙ্গ দিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডে। দুই ওপেনারের ব্যাটিং দেখে মনে হতেই পারে নিউজিল্যান্ড সফর তাদের দুজনেরই বেশ পছন্দের। তাদের ৭৫ রানের জুটিতে ছিল ধারাবাহিকতার প্রতিচ্ছবি। এই নিয়ে চলতি সফরে নিউজিল্যান্ড সফরে এ নিয়ে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়লেন তামিম-সাদমান। যা গত ১৯ বছরের মধ্যে বিশ্বের বাঘা বাঘা দলগুলোর ব্যাটসম্যানরা করে দেখাতে পারেনি!

হ্যাঁ, ঘরের মাঠে নিউজিল্যান্ড যে বাঘের মতো ভয়ংকর সেটা সবাই জানে। এখানকার কন্ডিশনও প্রতিপক্ষ দলগুলোর জন্য বেশ কঠিন। নিউজিল্যান্ডের মাটিতে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলোর ওপেনিং জুটির ব্যাটিং গড় ৩৪ এর নিচে। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটির গড় ৩৫। এই জায়গায় এগিয়ে আছেন তামিম-সাদমান। আজকের আগে হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের জুটি গড়েছিলেন দুজন।

২০০০ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে সফরকারি দলের কোনো ওপেনিং জুটি-ই টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান তুলতে পারেনি। তাদের আগে নিউজিল্যান্ডের মাটিতে টানা তিন ইনিংসে সফরকারি দলের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিলেন হার্শেল গিবস ও গ্যারি কারস্টেন। আর বাংলাদেশের হয়ে ২০১৭ সালের মার্চে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিলেন তামিম-সৌম্য। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজে ১১৮, ৬৭ ও ৯৫ রানের জুটি গড়েছিলেন এই দুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ