1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিমান চালানোর সময় পর্ন দেখায় ভারতীয় পাইলট আটক!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৮ Time View

বিমান যখন আকাশে তখন আর কোনও দিকে খেয়াল না রেখে শিশু পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করে তাতেই মজে গিয়েছিলেন এক ভারতীয় পাইলট। দিল্লি থেকে উড্ডয়ন করা সেই বিমানটি সানফ্রান্সিসকোয় নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে হাতক়ড়া পরানো হয় পাইলটকে।

এসময় মুম্বাইয়ের ওই পাইলটকে গ্রেপ্তার করে তার পাসপোর্ট আটক করা হয়। বাতিল করা হয় ভিসা। তারপর ওই পাইলটকে অন্য একটি বিমানে করে দিল্লি পাঠানো হয়।

মুম্বাই বিমানবন্দর সূত্র জানিয়েছে, ৫০ বছর বয়সী ওই পাইলট বিমানের ফার্স্ট অফিসার ছিলেন। দিল্লি ও মুম্বাই থেকে তিনি বহুবার বিমান উড়িয়ে নিয়ে গিয়েছেন আমেরিকায়। তবে আর কোনও দিনই ওই পাইলটকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে মার্কিন ব্যুরো অব কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটকশন্স।

শুধু একদিনের ঘটনার প্রেক্ষিতেই যে ওই ভারতীয় পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, তা নয়।

মুম্বাই বিমানবন্দর সূত্রের খবর, গত দুই মাস ধরেই ওই পাইলটের ওপর নজর রাখছিল মার্কিন ব্যুরো অব কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটকশন্স। বিমান চালানোর সময় শিশু পর্নোগ্রাফির অ্যাপ ডাউনলোড করা আর তা উপভোগ করার অভিযোগ অনেক দিন ধরেই ছিল ওই পাইলটের বিরুদ্ধে। আমেরিকায় বিমান অবতরণের পর ওই পাইলট যে হোটেলে উঠতেন, সেখানেও কড়া নজর রাখা হয়েছিল।

গত দুই মাস ধরে ওই পাইলটের ওপর গোপনে নজরদারি চালিয়ে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে তার সবকিছুই একটি ডসিয়ারে (কোনও ঘটনা সংক্রান্ত নথি) দিল্লিকে পাঠিয়েছে মার্কিন ব্যুরো অব কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটকশন্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ