1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

পৃথিবীতে ফিরেছে স্পেস এক্স ড্রাগন ক্যাপসুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৫০ Time View

মার্কিন মহাকাশযান ‘স্পেস এক্স ড্রাগন ডেমো ক্যাপসুল’ পৃথিবীতে ফিরেছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অভিযানের বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে গত সপ্তায় এটি পৃথিবীতে ফিরে এসেছে।

দুই নভোচারী থমাস পেসকেট এবং শেন কিমব্রো মার্কিন মহাকাশযান নির্মাণ সংস্থা স্পেস এক্স-এর এই ক্যাপসুলটিকে মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর উদ্দেশ্যে ফেরত পাঠান। পাঁচ ঘণ্টার যাত্রা শেষে এটি ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের বাজা উপকূলে নিরাপদে অবতরণ করে।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর চারটি প্যারাশুট নিয়ে অবতরণ করে ক্যাপসুলটি। অবতরণ প্রায় ০৮:৪৫ ইএসটি (১৩:৪৫ জিএমটি)-এ ঘটেছে। সেখানে আগে থেকে অপেক্ষমান জিও সার্চার নামের একটি বোট সেটি উদ্ধার করে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মহাকাশযানটি সংস্থার গবেষণা কাজের জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার পাউন্ড রসদ ও বৈজ্ঞানিক উপাত্ত নিয়ে ফিরে এসেছে পৃথিবীতে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ