1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির বড় খেলোয়াড় চীন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মে, ২০১২
  • ১৫৯ Time View

বিশ্বে চীনকে সবেচ বড় অর্থনৈতিক গোয়েন্দা এবং মার্কিন অর্থনীতির জন্য ক্রমবর্ধমান হুমকি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। সেই সঙ্গে তাদের বিশ্বাস, গত বছর চীন সামরিক খাতে ১৮ হাজার কোটি ডলার খরচ করেছে। এ অর্থ বেইজিং যা স্বীকার করেছে তা থেকে অনেক বেশি।

গত শুক্রবার কংগ্রেসের সামনে চীনের সেনা বাহিনীর ওপর বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পেশ করার সময় পেন্টাগন এসব কথা বলে।

গত বছর অ্যাডভান্স মিসাইল টেকনোলজি এবং সাইবার যুদ্ধে সক্ষমতা বাড়ানোর খাতে চীনা সরকার তাদের প্রকৃত বিনিয়োগ গোপন করেছে বলে দাবি করে পেন্টাগন। একই সঙ্গে চীনা গোয়েন্দাগিরি আমেরিকার অর্থনীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও সতর্ক করে দিয়েছে তারা।

মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সাইবার গুপ্তচররা বিশ্বে সবেচ সক্রিয় বাহিনী এবং অর্থনৈতিক গোয়েন্দাগিরিতে তারাই সবচে প্রবল।

চীনারা যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে। আর সামনে উচ্চ পর্যায় পর্যন্ত এ প্রচেষ্টা চালানো হবে ফলে মার্কিন অর্থনীতিতে নিরাপত্তা হুমকি আরো বাড়বে বলে উল্লেখ করেছে তারা।

প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সামরিক প্রভাব বাড়ানোর কৌশল গ্রহণের পর চীন সম্পর্কে পেন্টাগনের এটাই প্রথম প্রতিবেদন। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্যই যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকসহ বিভিন্ন অঞ্চল থেকে সেনা সংখ্যা কমিয়ে ফেলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ