1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা

চলে গেলেন ভারতের বড়মা বীণাপাণি দেবী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭১ Time View

ভারতের মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা ‘বড়মা’ বীণাপাণি দেবী মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরে ভারতের এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিভিন্ন অঙ্গ বিকল হওয়ায় মঙ্গলবার রাত ৮ টা ৫২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য কয়েকদিন আগে নিয়ে যাওয়া হয় বড়মাকে। সেখানে সাত সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই মেডিক্যাল টিম সসবসময় তার ওপর নজর রাখছিল।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এক সঙ্গে একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ায় চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। অন্যদিকে হাসপাতালে ভর্তির পর থেকেই নিয়মিত ব্যবধানে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বড়মার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে চিকিৎসকদের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তৃণমূল সূত্রে সে তথ্য পাওয়া গেছে।

জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল বড়মাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তার পর থেকেই বড়মার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের লোকজন এবং মতুয়া মহাসংঘের সদস্যরা। পরিস্থিতি সঙ্কটজনক খবর পাওয়ার পর হাসপাতাল চত্বরে ভিড় বাড়তে শুরু করে। মৃত্যুর পর সেই ভিড় আরো বেড়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ