1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কলকাতার ঈশান মিত্রের গানে আরফান নিশো-মেহজাবিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৮০ Time View

কলকাতার গায়ক ঈশান মিত্রের গানে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবিন। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আনএক্সপেক্টেড স্টোরি’ নাটকে তা দেখা গেছে ভালোবাসা দিবসে। সেই নাটকে ব্যবহৃত ‘ছিলে কই বলো’ গানটির ভিডিও এবার আলাদাভাবে প্রকাশ করা হলো গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। ১ মার্চ সন্ধ্যায় ভিডিওটি আপলোড করা হয়। গানটির কথা লিখেছেন নন্দিত গীতিকার আসিফ ইকবাল । সুর ও সংগীতায়োজনে অমিত-ঈশান।

গানটির মুখের কথাগুলো হচ্ছে-‘ছিলে কই বলো, কই এলে আজ/এই বুঝি নিয়তির কারুকাজ/তুমি আমি দুজনেই পালিয়ে/ভাবনার সীমা কেউ ছাড়িয়ে/এতসাথে এত কাছে আছি তাই/ স্বপ্নে বারবার ভেসে যাই/আমাদের মাঝে রাখা দেয়ালে/ভালোবাসা লিখে রাখা খেয়ালে/এভাবে আগে তো দেখিনি/এত ভালো আগে তো বাসিনি’।
গানচিল কতৃপক্ষ জানায়, নাটকের গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই গানটি বানানো হয়েছে। নাটকের পাশাপাশি গানটিও দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছ। দর্শক-শ্রোতারা যাতে আলাদাভাবে গান-ভিডিওটি উপভোগ করতে পারেন সেজন্য আমরা এটি প্রকাশ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ