1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিন লাদেনের ছেলের খোঁজে মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৫ Time View

বৈশ্বিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের খোঁজে ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার ( বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। হামজা সম্পর্কে যে কোনো তথ্য দিতে পারলেই পুরস্কৃত করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামজা বিন লাদেন বর্তমানে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার একজন উদীয়মান গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

কয়েক বছর ধরে বেশ কিছু অডিও এবং ভিডিও বার্তা প্রকাশ করেছেন হামজা। এসব অডিও এবং ভিডিও বার্তায় তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্র দেশগুলোতে হামলা চালাতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন হামজা।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে নিহত হন ওসামা বিন লাদেন। তার নেতৃত্বেই ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালানো হয়। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়।

বর্তমানে হামজা বিন লাদেনের বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। দুই বছর আগে আনুষ্ঠানিকভাবে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী উপাধি দেয় যুক্তরাষ্ট্র।

২০০১ সালে ছিনতাই করে যে চারটি বাণিজ্যিক বিমান দিয়ে টুইট টাওয়ারে হামলা চালানো হয়েছিল তার মধ্যে একটি ছিনতাই করেছিলেন মোহাম্মদ আত্তা। এর পরেই হামজা বিন লাদেনের সঙ্গে বিয়ে হয় আত্তার মেয়ের।

কূটনৈতিক নিরাপত্তা বিষয়ক সহকারী সচিব মাইকেল এভানোফ বলেন, আমাদের বিশ্বাস সে হয়তো আফগান-পাকিস্তান সীমান্তে রয়েছে। তবে সে দক্ষিণ কেন্দ্রীয় এশিয়ার যে কোন স্থানে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ